NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

জঙ্গলে ঘুরতে গিয়ে বিপাকে রাবিনা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:০৫ এএম

>
জঙ্গলে ঘুরতে গিয়ে বিপাকে রাবিনা

জঙ্গলে ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। মধ্যপ্রদেশের সাতপুরা অভয়ারণ্যে ঘুরতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই ঘটেছে বিপত্তি।

সাতপুরায় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে। সেখানে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যাওয়ার নিয়ম আছে। কিন্তু একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাঘ্র প্রকল্পের অনেকটা গভীরে চলে গিয়েছে নায়িকার গাড়ি। ভিডিও দেখা যায়, একটি বাঘের অত্যন্ত কাছে পৌঁছে গিয়েছে তার গাড়ি। আর এখানেই যত সমস্যা।

ভিডিওটি নজরে আসতেই নড়েচড়ে বসেছেন সরকারি আমলারা। ফলে প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী। ওই অঞ্চলের সাব-ডিভিশনাল অফিসার ধীরজ সিংহ চৌহান জানিয়েছেন, এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ২২ নভেম্বর মধ্যপ্রদেশের এই অভয়ারণ্যে ঘুরতে গিয়েছিলেন রাবিনা। তার পর বাঘের এত কাছাকাছি কীভাবে পৌঁছল তার গাড়ি, তা নিয়েই উঠছে প্রশ্ন।

কর্তব্যরত অফিসার এবং ওই গাড়ির চালককে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ওই উচ্চপদস্থ সরকারি আমলা। জঙ্গল সাফারির মুহূর্ত নিজের প্রোফাইলে ভাগও করে নিয়েছেন নায়িকা।

জানা গেছে, আগে বনবিহার অভয়ারণ্যে গিয়েছিলেন রাবিনা। ভিডিও করেছিলেন তিনি। যে ভিডিওতে দেখা গিয়েছিল বাঘকে লক্ষ্য করে পাথর ছুড়ছেন অভিনেত্রী। সেই ঘটনা নিয়েও তদন্ত শুরু করেছে বন দফতর।