NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

শবনম ফারিয়ার নাকে সফল অস্ত্রোপচার


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:০৩ পিএম

>
শবনম ফারিয়ার নাকে সফল অস্ত্রোপচার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার নাকে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। নাকের সমস্যা নিয়ে সম্প্রতি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সোমবার রাতে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফারিয়া বলছেন, ‘অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে কিন্তু ব্যথানাশক ও অ্যানেস্থেশিয়ার প্রভাবে এখনো মাথা ঘুরছে। আমাকে যারা দোয়া করেছেন তাদের ধন্যবাদ। আমি সত্যি সত্যিই আপনাদের আমার প্রতি শুভকামনা জানানোকে সম্মান জানাই, জানাচ্ছি কৃতজ্ঞতা।’

নাকের সমস্যার কারণে অনেক দিন ধরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল জানিয়ে ফারিয়া বলেন, ‘এক বছর ধরে লক্ষ করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সেটা ভেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। ’

অস্ত্রোপচার শেষ হওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমার চিকিৎসক ডা. কে কে হান্ডার কথা অনুযায়ী এক দিন পরেই-অর্থাৎ আগামীকাল আমার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। কিন্তু আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারব। প্লিজ! আমার জন্য সবাই দোয়া করবেন।”

জানা গেছে, হাসাপাতাল থেকে ছাড় পাওয়ার পর ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে বড় বোনের বাসায় থাকবেন ফারিয়া। এরপর ৭ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে পরিবার নিয়ে ভারতের কাশ্মির থেকে ঘুরে এসেছেন ফারিয়া। সবশেষ ‘হোটেল নিরিবিল’ নাটকে দেখা গিয়েছিল তাকে। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে।