NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

ইলন মাস্ক বিছানার পাশের টেবিলে কী কী রাখেন? জানালেন নিজেই


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৫, ০৪:৩৮ এএম

ইলন মাস্ক বিছানার পাশের টেবিলে কী কী রাখেন? জানালেন নিজেই

আর্ন্তজাতিক ডেস্ক: টুইটারের কর্ণধার ইলন মাস্ক গত সোমবার তার বিছানার পাশে রাখা একটি টেবিলসহ কিছু জিনিসপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবিটি দেখে প্রায় সকলেই অবাক। ছবির বিবরণে তিনি লিখেছিলেন, ‘আমার বিছানার পাশের টেবিল। ’

সাধারণত বিছানার পাশের টেবিলে মানুষ যা যা রাখে তার কোনোটাই ছিল না মাস্কের টেবিলের ছবিতে।

 

ছবিতে টেবিলের ওপর ঠাণ্ডা পানীয়র ক্যান, একটি পানির বোতল দেখা যায়। তবে অবাক করা ব্যাপার, এর বাইরেও আরো ছিল দুটি বন্দুক। খোলা বাক্সে রাখা বন্দুক দুটি সবাইকে আশ্চর্য করেছে।

 

এখানেই শেষ নয়, মাস্ক নিজেই তাঁর ছবির নিচে লিখেছেন, ‘শুভেচ্ছা, আমি মাস্কেট, ইলন মাস্কেট। ’ এখানে তিনি সম্ভবত ‘মাস্কেট’ বলতে ষোড়শ শতাব্দীর একধরনের বন্দুক বুঝিয়েছেন। মাস্কেটের মতোই একটি বন্দুক তাঁর টেবিলেও দেখা গেছে।

ইলন মাস্কের পোস্ট করা এই ছবি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত ছবিটি প্রায় আট লাখ মানুষ পছন্দ করেছে।

এ ছাড়াও বন্দুকটি কি আসল? তিনি শোবার ঘরে বন্দুক নিয়ে কী করছেন? এটি খেলনা বন্দুকও হতে পারে―এ রকম আরো অনেক প্রশ্ন এবং মন্তব্য এসেছে ছবির নিচে।  

কয়েক দিন ধরে ইলন মাস্ক এবং তাঁর টুইটার কার্যালয়কে ঘিরে নানা রকমের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল। ঠিক তারই মাঝে মাস্কের ব্যক্তিগত জীবনের এই ছবি ঘিরে আবারও নেটিজেনদের মধ্যে শুরু হলো নানা রকমের জল্পনা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা