NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বন্ধু চেয়েছে দেহ লোপাটের পরামর্শ, মায়ের সহায়তায় অভিযুক্ত গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৪ পিএম

বন্ধু চেয়েছে দেহ লোপাটের পরামর্শ, মায়ের সহায়তায় অভিযুক্ত গ্রেপ্তার

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে গুলি করে হত্যা করেছে ১৬ বছরের কিশোর। মরদেহ লোপাটের ব্যাপারে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না অভিযুক্ত। একপর্যায়ে সোশ্যাল মিডিয়ায় বান্ধবীর কাছে পরামর্শ চায়।

ডেইলি মেইল জানিয়েছে, ইনস্টাগ্রামে ভিডিও চ্যাটের সময় বান্ধবীর কাছে মরদেহ লোপাটের উপায় জিজ্ঞেস করে ওই কিশোর।

 

সেই চ্যাটে খুন হয়ে যাওয়া কিশোরীর রক্তাক্ত পা আর পায়ের পাতা বান্ধবীকে দেখায় সে।

 

ইনস্টাগ্রামে বন্ধুর এসব কথা শুনে ও ছবি দেখে ঘাবড়ে যায় কিশোরী। নিজের মাকে সব জানিয়েও দেয় সে। এরপর ওই কিশোরীর মা পুলিশকে ফোন করে সব জানান।

পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ওই খুনের ঘটনা ঘটেছে। কিশোরকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জোশুয়া কুপার। ১৬ বছরের জোশুয়ার অপরাধের মাত্রা দেখে তার বিরুদ্ধে প্রাপ্তবয়স্কদের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তবে ঠিক কী কারণে কিশোরীকে সে গুলি করে মেরেছে, তা স্পষ্ট নয়। মেয়েটির পরিচয় বা অভিযুক্তের সঙ্গে তার কী সম্পর্ক ছিল, সেটাও জানায়নি পুলিশ।  

আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। তাকে আপাতত জুভেনাইল সেন্টারে পাঠানো হয়েছে।
সূত্র : ডেইলি মেইল