NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ব্রাজিলকে জিতিয়ে ম্যাচসেরা ক্যাসেমিরো


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ১০:৪৮ এএম

>
ব্রাজিলকে জিতিয়ে ম্যাচসেরা ক্যাসেমিরো

সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলতে উঠে গেছে ব্রাজিল। দুর্দান্ত এই জয়ে টানা ২৪ বছর ধরে বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ডও গড়েছে সেলেসাওরা। রেকর্ডের খাতায় নাম লেখানোর দিনে জয়টা অবশ্য সহজেই আসেনি ভিনিসিয়াস-রিচার্লিসনদের। নেইমারবিহীন ব্রাজিলকে শেষ মুহূর্তের গোলে জিতিয়েছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ শাণিয়েও গোলের দেখা না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক পরিবর্তনে আক্রমণের ধার বাড়ায় সেলেসাওরা। গোলও এসেছিল ৬৪ তম মিনিটে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত সেই গোল অফসাইডের কারণে বাতিল করে দেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। কিন্তু পাঁচ বারের চ্যাম্পিয়নদের হতাশ হতে দেননি ক্যাসেমিরো।

৮৩তম মিনিটে দারুণ এক গোলে ব্রাজিলকে লিড এনে দেন তিনি। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন সেলেসাও মিডফিল্ডার। মানুয়েল আকনজির গায়ে মৃদু স্পর্শ করে একটু দিক পাল্টানো বল ঠেকানোর কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের। 

ম্যাচে শুধু গোলই করেননি ক্যাসেমিরো। নিজেদের রক্ষণভাগ, মাঝমাঠ ও প্রতিপক্ষের রক্ষণভাগ অর্থাৎ পুরো মাঠজুড়েই বিচরণ ছিল সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। ৮৫ শতাংশ পাস অ্যাকুরেসিতে মোট পাস খেলেছেন ৪৮টি। এছাড়া রক্ষণেও দেখিয়েছেন মুন্সিয়ানা। ক্যাসেমিরোর এই ম্যাচজয়ী পারফরম্যান্সে ভর করেই জয় নিয়ে শেষ ষোল নিশ্চিত করতে পেরেছে ব্রাজিল।