NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অক্ষয়-টাইগারের ছবি, তবু কেন সরে গেলেন জাহ্নবী


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৫:২৮ এএম

>
অক্ষয়-টাইগারের ছবি, তবু কেন সরে গেলেন জাহ্নবী

একই ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এ কথা অবশ্য আগেই জানা গিয়েছিল। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টু’ ছবির ঘোষণার জন্য একটি টিজারও প্রকাশ্যে এনেছিলেন নির্মাতারা। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে জাহ্নবীর অভিনয় করার কথা ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, তিনি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু কেন?

কেউ বলছেন, পারিশ্রমিক নিয়ে মতের মিল না হওয়ায় ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাহ্নবী। কিন্তু সূত্রের দাবি, পারিশ্রমিক নয় বরং ছবির চিত্রনাট্য নিয়ে জাহ্নবী অসন্তোষ প্রকাশ করেছেন। অভিনেত্রীর চরিত্রটিকে যেভাবে পরিচালক ভেবেছেন তা শ্রীদেবী-কন্যার মনে ধরেনি।

এই ছবিতে তিন জন নায়িকা রয়েছেন। সোনাক্ষী সিনহা এবং মানুষী ছিল্লারের নাম আগেই চূড়ান্ত হয়েছে। তারপর নির্বাচিত হন জাহ্নবী। কিন্তু এখন এই ছবি থেকে শ্রীদেবী-কন্যা সরে দাঁড়ানোয় বেকায়দায় পড়েছেন নির্মাতারা। সূত্র বলেছ, এরই মধ্যে জাহ্নবীর পরিবর্তে নতুন মুখের সন্ধান শুরু হয়েছে।

শুরুতে ছবিতে দু’জন নায়িকার থাকার কথা ছিল। তখন কৃতি শ্যানন ও জাহ্নবীর নাম সামনে আসে। পারিশ্রমিক এবং ডেটের সমস্যায় কৃতি সরে দাঁড়ালেও জাহ্নবী ছবি করতে রাজি ছিলেন। সম্প্রতি ছবিতে আরও একজন নায়িকার উপস্থিতি বাড়ানো হয়। সূত্রের মতে, তিন জন অভিনেত্রীর মধ্যে নতুন চিত্রনাট্যে জাহ্নবীর পর্দায় উপস্থিতি কেটে অনেকটাই ছোট করা হয়, যা অভিনেত্রীর পছন্দ হয়নি।

‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টু’ অ্যাকশন ঘরানার ছবি। ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে মানুষীকে। তবে সোনাক্ষীর চরিত্রটিকে এখনও আড়ালে রাখা হয়েছে। ছবির তৃতীয় নায়িকা হিসেবে কার ভাগ্য খোলে এখন নজর থাকবে সেদিকে।