NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

এক ওভারে ৭ ছক্কা!


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০২:০০ এএম

>
এক ওভারে ৭ ছক্কা!

শিরোনাম দেখে ভাবতে পারেন, এক ওভারে যেখানে বলই হয় ছয়টা, সেখানে ছক্কা সাতটা হয় কী করে! সেই অদ্ভুত ঘটনাটাই ঘটেছে ভারতের বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে। মহারাষ্ট্রের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় গড়েছেন এই কীর্তি। 

আজ সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ‘বি গ্রাউন্ডে’ বিজয় হাজারে ট্রফির শেষ আটে মহারাষ্ট্র মুখোমুখি হয়েছিল উত্তর প্রদেশের। ঘটনাটা ঘটেছে ম্যাচের ৪৯তম ওভারে।

দুর্ভাগা বোলারের নাম শিবা সিং। ওপেনার রুতুরাজকে থামাতে তাকেই বল হাতে তুলে দেওয়া হয়েছিল। তবে তিনি অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি। নিজের ছয় বলে তো ছয়টা ছক্কা হজম করেছেনই, নো বল করে সেটাতেও ছক্কা খেয়েছেন তিনি। 

সে ওভারের তাণ্ডবের আগে রুতুরাজের রান ছিল ১৪৭ বলে ১৬৫ রান। সেই দুর্ধর্ষ ওভারের পর তার রান দাঁড়ায় ১৫৪ বলে ২০৭ রান। লিস্ট এ ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও পেয়ে যান তিনি। 

ভারতের শীর্ষ এই ওয়ানডে টুর্নামেন্টে মহারাষ্ট্রকে নেতৃত্ব দিয়ে শেষ আটে নিয়ে যাওয়া রুতুরাজ আজ শেষমেশ অপরাজিতই ছিলেন। ১৫৯ বলে করেছেন ২২০ রান। এই ইনিংস তিনি সাজিয়েছেন ১০ চার আর ১৬ ছক্কায়। তার দল নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩০ রান তুলেছে।

২৫ বছর বয়সী গায়কোয়াড় একটা রেকর্ডও গড়ে ফেলেছেন। ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আলাউদ্দিন বাবুর এক ওভারে জিম্বাবুইয়ান এলটন চিগাম্বুরার ব্যাট থেকে এসেছিল ৩৯ রান। আজ সেই ৪৩ রানের ৪২ রানই এসেছে রুতুরাজের ব্যাট থেকে। যার ফলে লিস্ট এ ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। 

এক ওভারে ৪৩ রান দিয়ে শিবাও একটা রেকর্ড গড়ে ফেলেছেন। লিস্ট এ ইতিহাসে এখন এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার কীর্তি তারই! তবে এখানে তিনি একা নন। নিউজিল্যান্ডের উইলেম লুডিকও এক ওভারে ৪৩ রান দিয়ে এতদিন এককভাবে মালিক ছিলেন এই রেকর্ডের। আজ তার এই ‘কীর্তি’তে  ভাগ বসালেন শিবা।