NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

প্রভাসকে বিয়ে করার আভাস কৃতির


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৫ পিএম

>
প্রভাসকে বিয়ে করার আভাস কৃতির

‘আদিপুরুষ’ ছবিতে জুটি বেঁধেছেন প্রভাস ও কৃতি। শোনা যাচ্ছে একসঙ্গে প্রায়ই সময় কাটাচ্ছেন তারা। একসঙ্গে দেখাও যাচ্ছে তাদের। সম্পর্ক নিয়ে যখন হাজারও কথা শোনা যাচ্ছে তখনই একটি সাক্ষাৎকারে কৃতিকে বলতে শোনা গেল যে, প্রভাসকে বিয়েও করতে পারেন তিনি।

‘ভেড়িয়া’ ছবির প্রচারে বরুণ ধাওয়ান উসকে দিয়েছিলেন জল্পনা। বরুণের মুখে বারংবার উঠে এসেছে প্রভাস ও কৃতির প্রেমের কথা। তবে সবটাই ছিল মজার ছলে। এবার অবশ্য সরাসরি কৃতিই জানিয়ে দিলেন যে, তিনি বিয়েও করতে পারেন প্রভাসকে।

‘বাহুবলী’ সিরিজের পর প্রভাসের জনপ্রিয়তা তুঙ্গে। তেলেগু অভিনেতা থেকে হয়ে ওঠেন প্যান ইন্ডিয়া অভিনেতা। সিনেমার বাইরে প্রায়ই তিনি খবরে থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ‘বাহুবলী’ মুক্তির পরই শোনা গিয়েছিল সহ-অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে প্রেম করছেন অভিনেতা। তবে সেই সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি প্রভাস। তবে বর্তমানে তার সঙ্গে কৃতির সম্পর্ক নিয়ে চলছে জোর জল্পনা।

‘ভেড়িয়া’র প্রচারে এক সাক্ষাৎকারে কৃতিকে জিজ্ঞেস করা হয় যে কার্তিক, টাইগার ও প্রভাসের মধ্যে তিনি কাকে বিয়ে করবেন, কার সঙ্গে ফ্লার্ট করবেন আর কার সঙ্গে ডেটে যাবেন? উত্তরে কৃতি জানান, কার্তিকের সঙ্গে ফ্লার্ট করতে পারেন, টাইগারের সঙ্গে ডেটে যাবেন আর বিয়ে করবেন প্রভাসকে। তাহলে কী প্রকারান্তরে জল্পনায় সিলমোহর দিলেন কৃতি?