NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এডিবি প্রেসিডেন্টের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৫ এএম

>
এডিবি প্রেসিডেন্টের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে বৈঠক করেছেন ফিলিপাইন সফররত শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে এডিবির অর্থায়নে বাংলাদেশের শিক্ষাখাতে চলমান প্রকল্প নিয়ে আলোচনা করেন শিক্ষামন্ত্রী ও এডিবি সভাপতি। বাংলাদেশের শিক্ষাখাতে এডিবির অর্থায়নে ভবিষ্যৎ প্রকল্পের বিষয়েও আলোচনা হয়।

এর আগে, এডিবি আয়োজিত ‘কোভিড-১৯ স্কুল বন্ধ থেকে শেখার ক্ষতি পুনরুদ্ধার করার উপায়’ শীর্ষক সেমিনারে যোগ দেন শিক্ষামন্ত্রী। এসময় ‘আইএফএফইড (শিক্ষার জন্য আন্তর্জাতিক অর্থ সুবিধা) উদ্যোগ এবং এডিবি শিক্ষাখাতের দিকনির্দেশনামূলক নির্দেশিকা’ নিয়ে তিনি আলোচনা করেন।

এদিকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) করোনা মহামারির সময়ে বাংলাদেশে যথেষ্ট সহায়তার জন্য বিশেষ করে বাজেট সহায়তা এবং ভ্যাকসিন সংগ্রহে অর্থায়নের জন্য এডিবিকে ধন্যবাদ জানান ডা. দীপু মনি। উন্নয়নে বাংলাদেশের অর্জন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরিত (স্নাতক) হওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে একটি উন্নত দেশে পরিণত হওয়ার পরিকল্পনা তুলে ধরেন তিনি।

এছাড়া এডিবির অবদানের কথা স্বীকার করে বাংলাদেশের শিক্ষাখাত, বিশেষ করে বাংলাদেশে আইসিটি এবং কারিগরি শিক্ষায় এডিবির আরও সহায়তা কামনা করেন ড. দীপু মনি।