NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নেইমারের মঞ্চে আলো কাড়লেন রিচারলিসন


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০৬:২৭ এএম

>
নেইমারের মঞ্চে আলো কাড়লেন রিচারলিসন

এবারের বিশ্বকাপটাি মেসি-রোনালদোর শেষ। এমন ঘোষণা দু’জন দিয়েই দিয়েছেন। নেইমারও বলেছেন। তাই প্রথম দুই মহারথীর মতো তারও এই সুযোগটাই শেষ বিশ্বকাপটা নিজের করে নেওয়ার। ব্রাজিল যখন ষষ্ঠ বিশ্বকাপের খোঁজে এবার কাতারের বুকে পা রেখেছে, তখন তাই তাদের নিয়ে আলোচনাটাও কম হচ্ছিল না।

সেই নেইমারকে আলো ছড়াতে হতো বিশ্বকাপের শুরু থেকেই। গতকাল যখন সার্বিয়ার মুখোমুখি হলো ব্রাজিল, সেখানে তিনি ছড়ালেনও। তবে জোড়া গোল করে ব্রাজিলের তরী পার করে রিচার্লিসনই কেড়ে নিলেন সব আলো। 

ব্রাজিল গত রাতে খেলেছে দুর্দান্ত। শুরুর অর্ধে নেইমার-ভিনিসিয়াস জুনিয়ররা মুহুর্মুহু আক্রমণে উঠছিলেন। তবে রিচার্লিসনের দেখা যেন পাওয়াই যাচ্ছিল না! শুরুর ৪৫ মিনিটে সেটা মিললও না। 

প্রথমার্ধে প্রতিপক্ষ বক্সে বল ছুঁতে পেরেছেন ১ বার মোটে। দ্বিতীয়ার্ধে যখন ছুঁলেন, সেটাকে ‘গোল্ডেন টাচ’ না বলে উপায় নেই। সেটাই যে ব্রাজিলের ‘খরা’ কাটাল! স্বস্তিও দিলো বৈকি!

তবে বিস্ময়টা পরের গোলের জন্য লুকিয়ে রেখেছিলেন রিচার্লিসন। ভিনিসিয়াসের নিচু ক্রস একটা হেভি টাচে নিলেন আয়ত্বে, এরপর দারুণ এক ব্যাক ভলিতে বলটা আছড়ে ফেললেন সার্বদের জালে। জয়ের জন্য এটুকুই তো যথেষ্ট! সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জন্যও সেটাই যথেষ্ট হয়ে গেছে। 

মাসদুয়েক আগে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ড বলেছিলেন, ‘আমার স্বপ্ন হচ্ছে ৫ বার বল ছুঁয়ে ৫ গোল করা।’ রিচার্লিসন যেন তার স্বপ্নটাকেই সত্যি করে দেখালেন। বনে গেলেন ব্রাজিলের নায়কও।