NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

বিয়ে করছেন ফাতিমা সানা শেখ?


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ এএম

>
বিয়ে করছেন ফাতিমা সানা শেখ?

একের পর এক বিয়ের পিঁড়িতে বলিউডের অভিনেত্রীরা। তাহলে কি এবার সেই তালিকায় নতুন সংযোজন ফাতিমা সানা শেখ? আমির খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এমনকি তার কারণেই নাকি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে আমিরের— এমনটাই শোনা গিয়েছিল। তবে এই বিষয়ে মুখ খোলেননি দুজনের কেউই। তবে ফের ফাতিমার বিয়ে নিয়ে শুরু হয়েছে জল্পনা।

অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ফটোশুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফাতিমা। ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী। সাদা রঙের লেহেঙ্গার সঙ্গে তিনি পরেছেন পাটের তৈরি একটি টপ। টপটির পিঠের অংশটি পুরোটাই উন্মুক্ত। শুধু পাটের দড়ি দিয়ে বাঁধা।

ভিন্টেজ এক গাড়িকে প্রপ বানিয়ে ফটোশুট করেন ‘দঙ্গল’ অভিনেত্রী। সেখানেই ক্যাপশনে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের এক বিখ্যাত লাইনের সঙ্গে শব্দ অদল বদল করে তিনি যা লিখেছেন, ‘বাঁধব কী বাঁধব না সেটাই প্রশ্ন’। কী বাঁধার কথা বলছেন ফাতিমা তা নিয়েই শুরু হয়েছে প্রশ্ন। বিয়ের সম্পর্কে বাঁধার কথা বলছেন ফতিমা!

ফাতিমার ফটোতে মজেছে নেটপাড়া। কমেন্ট সেকশন ভরে উঠেছে তার প্রশংসায়। অনেক কমেন্টের মধ্যে যে কমেন্টে সবার নজর আটকেছে তা হলো আমির খানের মেয়ে ইরা খানের মন্তব্য। কিছু লেখেননি ইরা। শুধুমাত্র চোখে হার্ট চিহ্নের একটি ইমোটিকন পোস্ট করেছেন তিনি।