NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

পাঁচ গোলের থ্রিলার জিতে শুভসূচনা রোনালদোর পর্তুগালের


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৩ এএম

>
পাঁচ গোলের থ্রিলার জিতে শুভসূচনা রোনালদোর পর্তুগালের

দুই অর্ধের পার্থক্যটা যেন আকাশ আর পাতালের! শুরুর অর্ধে যেখানে মাথাকুটে মরেছে স্টেডিয়াম ৯৭৪, সেখানে দ্বিতীয়ার্ধ দেখল ৫ টি গোল! সেই লড়াইয়ে ঘানাকে ৩-২ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপে শুভসূচনা করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল আর ঘানা। শুরুর অর্ধটা একরকম ম্যাড়মেড়েই কেটেছে। পর্তুগাল গোলের সুযোগ নষ্ট করেছে দেদারসে।

রোনালদোর কাছে সুযোগ এসেছিল শুরুতেই। তবে কাজে লাগাতে পারেননি। এরপর তার দারুণ এক শট ঠেকিয়ে দেন ঘানা গোলরক্ষক লরেন্স আতি-জিগি। শুরুর অর্ধে তাই আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি পর্তুগাল। 

এই অচলাবস্থাটা ভাঙল গিয়ে ম্যাচের ৬৫ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন রোনালদো, বনে যান ৫ বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার। তবে তার এই গোলে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি পর্তুগাল। ৭৩ মিনিটে গোলটা করে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আইয়ু। 

তবে জবাবটা ৫ মিনিট পরই দেয় পর্তুগাল। মাঝ মাঠ থেকে বেরিয়ে আসা থ্রু বল দারুণভাবে আয়ত্বে নিয়ে গোলটা করেন জাও ফেলিক্স। সেই গোলের ধাক্কাটা সামলে উঠতে না উঠতেই ঘানা পরের গোলটাও হজম করে বসে। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই জালে জড়ান রাফায়েল লেয়াও।

৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েও অবশ্য ঘানা হাল ছাড়েনি। ৮৯ মিনিটে ওসমান বুকারির গোলে ব্যবধান কমায় দলটি। শেষ মুহূর্তে ইনাকি উইলিয়ামসের বুদ্ধিমত্তায় দারুণ এক সুযোগই পেয়ে গিয়েছিল। গোলরক্ষক ডিওগো কস্তা বল হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন, তার পেছনে ঘাপটি মেরে ছিলেন ইনাকি। মাটিতে রাখতেই দারুণ ক্ষিপ্রতায় গিয়ে বলটা কেড়ে নেন। তবে পিছলে পড়েন এরপরই। তাই আর গোলটা করা হয়নি। রোমাঞ্চকর ম্যাচটা তাতে পর্তুগাল শেষ করে ৩-২ গোলে জিতেই। রোনালদোর দলের বিশ্বকাপ শুরু হয় দারুণভাবে।