NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মেয়ের নাম প্রকাশ করলেন রণবীর-আলিয়া


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ১০:১৬ এএম

>
মেয়ের নাম প্রকাশ করলেন রণবীর-আলিয়া

অবশেষে মেয়ের নাম প্রকাশ করলেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন আলিয়া। সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রণবীরের কোলে রয়েছে শিশুকন্যা। পাশেই দাঁড়িয়ে মেয়ের দিকে তাকিয়ে আলিয়া।

রণবীর ও আলিয়ার মেয়ের নাম রাখা হয়েছে ‘রাহা’। নামটি রেখেছেন রণবীরের মা নীতু কাপুর। মেয়ের নাম প্রকাশ করে এ কথা জানিয়েছেন আলিয়া। 

সোহাহিলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ। আবার বাংলায় এই শব্দের মানে হলো স্বস্তি, আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। রাহা মানে আনন্দ, স্বাধীনতাও।

চলতি মাসের ৬ তারিখ কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া। তারপর থেকেই তাদের মেয়ের কী নাম রাখা হবে এ নিয়ে জোর চর্চা চলেছিল বলিপাড়ায়।