NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বিশ্বকাপে নতুন এক নেইমারকে পাচ্ছে ব্রাজিল


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ১০:২৬ এএম

>
বিশ্বকাপে নতুন এক নেইমারকে পাচ্ছে ব্রাজিল

শেষ তিন বিশ্বকাপ ধরে ব্রাজিল দলের সবথেকে বড় তারকা নেইমার ডি সিলভা। নিজের মেধা, প্রতিভা এবং দক্ষতা দিয়ে গেল এক দশক ধরে ব্রাজিলের সেরা খেলোয়াড় হয়েই রয়েছেন এই নাম্বার টেন। তবে ২০১৪ তে ইনজুরির কবলে পড়ে ছিটকে যান নেইমার। এরপর ২০১৮ তেও এই তারকা ফুটবলারকে বিশ্বকাপ খেলতে হয়েছিল ইনজুরি শঙ্কা নিয়ে।

এবার কাতার বিশ্বকাপে পুরোপুরি ফিট হয়েই নামবেন নেইমার। এমনকি বিশ্বকাপে ভিন্ন এক নেইমারকেও দেখা যাবে বলে আশাবাদী দলটির ডিফেন্ডার থিয়াগো সিলভা।

এবার কাতার বিশ্বকাপে সম্পূর্ণ ফিট নেইমারকে পেতে আশাবাদী ব্রাজিল। এ নিয়ে নেইমারের সতীর্থ সিলভা বলেন, 'আমার মনে হয় নেইমার দারুণ ফর্মে থেকেই এই প্রতিযোগিতায় এসেছে। এবার ওর প্রস্তুতি ভিন্ন ছিল। ২০১৪ সালে ও যেমন ভালো খেলছিল ঠিক তেমনই চোট পেয়েছিল, এবং ২০১৮ সালে ও অন্যভাবে টুর্নামেন্টে আসেন কারণ এর আগে ও গুরুতর চোট পায়, তাই বেশি খেলেনি। এবার ভিন্ন প্রস্তুতি নিয়ে, কোনো আঘাত এবং কোনো চিন্তা ছাড়াই এসেছে, আমরা একজন ফিট নেইমারকে দেখতে পাচ্ছি।'

আজ বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। এ ম্যাচে ভক্ত-অনুরাগীরা নেইমারের পায়ের দিকেই তাকিয়ে থাকবেন। যদিও এবারের ব্রাজিল বিশ্বকাপ দলে নেইমার ছাড়াও তারকা খেলোয়াড় রয়েছেন আরও কয়েকজন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে এ ম্যাচটি। বিশ্বকাপ ছাড়া দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল কেবল একবার। সেই ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারায় ব্রাজিল।