NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে


খবর   প্রকাশিত:  ২২ জুন, ২০২৪, ০২:৪৩ এএম

>
নারীর প্রতি সহিংসতা রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে সামাজিক সমস্যা রোধে সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ এবং এলসিজিওয়েজের যৌথ উদ্যোগে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন অনুষ্ঠান এবং ন্যাশনাল ডায়ালগে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘নারী নির্যাতন এটা কোনো দেশের একক সমস্যা নয়। এটা বৈশ্বিক সমস্যা। নারী নির্যাতন মানবাধিকার লঙ্ঘন করে। 
সময়ের পরিবর্তনের সঙ্গে নারী নির্যাতনের ধরণও পরিবর্তিত হচ্ছে। প্রতি তিনজনে একজন নারী তার জীবন পরিক্রমায় শারীরিক, মানসিক বা যৌন নির্যাতনের শিকার হয়। নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিয়ে সামাজিক সমস্যা এবং নারীর অধিকারের বিরুদ্ধে সংঘটিত অপরাধ।’  

তিনি নারীর প্রতি সহিংসতারোধে সরকারের সঙ্গে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সরকারের সঙ্গে বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ, রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কমিউনিটি নেতা এবং গণমাধ্যম ঐক্যবদ্ধ হয়ে সচেতনতা তৈরির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করতে হবে। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর গোয়েন লুইস এবং বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ড্রা বার্গ ভন লিন্ডে। স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান।