NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না : বাবলা


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৩৯ এএম

জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না : বাবলা

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদেরের (জিএম কাদের) বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জাপার কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

তিনি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদেরের (জিএম কাদের) বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগর সড়কে অনুষ্ঠিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। জিএম কাদেরের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রতিবাদে ও দ্রুত মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবিতে মানবন্ধন করে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ।

 

 

এতে সভাপতিত্ব করেন সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, জাতীয় পার্টি ও জিএম কাদেরের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করতে দলের আদর্শচ্যূত ও দল থেকে বহিষ্কৃত কতিপয় ব্যক্তি জিএম কাদেরের বিরুদ্ধে অসত্য ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। আদালত এই ধরনের অসত্য মামলা খারিজ করে দেবেন বলে তিনি প্রত্যাশা করেন।

প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহিদুর রহমান টেপা, এস এম আবদুল মান্নান, মীর আবদুস সবুর আসুদ, এ টি ইউ তাজ রহমান প্রমুখ।