NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ইরানের জালে গোল উৎসব করে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ১১:৫০ এএম

ইরানের জালে গোল উৎসব করে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক: ইরানের দেয়াল ভাঙতে ৩৫ মিনিট সময় লাগে ইংল্যান্ডের। ৩৫তম মিনিটে দুর্দান্ত হেডে ইরানের গোলের তালা খোলেন জুড বেলিংহ্যাম। সেই থেকে শুরু। পরে যেন গোল উৎসবে মেতে ওঠে ইংল্যান্ড।

 

ইরানের ডিফেন্ড ভেঙে গোল উৎসবে মেতে ওঠে ইংলিশরা। এতে একে ইরানের জালে বল পাঠায় ৬ বার।

 

প্রথম গোলের সাত মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন বুকায়ো শাকা। তৃতীয় গোল আসে প্রথমার্ধে দেওয়ার অতিরিক্ত এক মিনিটে।  এবার গোল করেন রাহিম স্টার্লিং।  

তিন গোল দিয়ে বিরতিতে যায় ইংলিশরা। তখনও ইংল্যান্ডের গোলবারে বল পাঠাতে পারেনি ইরান।

বিরতি শেষে মাঠে নেমে আবারো গোলের স্বাদ পায় গ্যারি সাউথগেটের শিষ্যরা। এবারও পায়ে ছন্দ দেখান বুকায়ো শাকা। ম্যাচের ৬২তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ফুটবলার।

৭১ মিনিটে গোল করেন মার্কাস রাশফোর্ড। পরিবর্ত হিসেবে মাঠে নামার ৪৯ সেকেন্ডের মধ্যেই গোল পান রাশফোর্ড। ৮৯ মিনিটে দলের শেষ গোল করেন জ্যাক গ্রালিশ।

দেড় হালি গোল দিয়ে দুটি গোল হজমও করে ইংলিশরা। ম্যাচের ৬৫তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে বল নিয়ে ভেতরে ঢোকেন গোলিজাদেহ। সেখান থেকে মেহদি তারেমিকে বল দিলে দারুণ শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে আরো একটি গোল শোধ করে ইরান। তাদের দুটি গোলই তারেমির।

কাতার বিশ্বকাপে নিজেদের ফেবারিট মেনেই মাঠে নামে ইংল্যান্ড। মাঠে নেমেই নিজেদের ফেবারিট মনে করার প্রমাণও দিয়েছেন ফুটবলাররা। ইরানকে ৬-২ গোলে হারিয়ে মাঠ ছাড়েন গ্যারি সাউথগেটের শিষ্যরা।

আজ দিনের প্রথম খেলায় আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে এশিয়ান টিম ইরানের মুখোমুখী হয় ইংল্যান্ড।