NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৯ এএম

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

ঢাকা: নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে অবদানের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ ৫ জন বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২২’ প্রদান করা হবে।

উল্লিখিত যেকোনো ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব-সাইট (http://www.mowca.gov.bd/) এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের ওয়েব-সাইট (http://www.dwa.gov.bd/)-এ পাওয়া যাবে। ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতীত অন্য কোনো ছকের আবেদন/ মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ জুলাই ২০২২ তারিখের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফটকপি ই-মেইলে (sasadmn2@gmail.com) [(Nikosh-ফন্টে MS Word File-এ)] এবং ডাকযোগে/সরাসরি ২ (দুই) সেট হার্ডকপি সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে।