NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

উপস্থাপিকার অভিযোগের বিষয়ে যা বললেন মীর সাব্বির


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ১২:৩২ পিএম

>
উপস্থাপিকার অভিযোগের বিষয়ে যা বললেন মীর সাব্বির

সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেতা উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। তখন বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে এটি নিয়ে সরব হন পায়েল। এই ঘটনায় ক্ষমা চাইতে বলেন মীর সাব্বিরকে।

শুক্রবার (১১ নভেম্বর) মিসেস ইউনিভার্সের মঞ্চে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মীর সাব্বির। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে অভিনেতা তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।

‘আপত্তিকর’ শব্দ চয়ন প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘এক দেশের গালি আরেক দেশের বুলি। মানে বলতে পারেন তেমন কিছুই না। একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে।’

    ওইদিনের ঘটনা প্রসঙ্গে অভিনেতা জানান, উপস্থাপিকা মজার ছলে আমার বরিশালের আঞ্চলিক ভাষায় কথা শুনতে চেয়েছেন। যেহেতু আমি বরিশালের ছেলে। আমি যে কথাটা বলেছিলাম, সেটা উপস্থাপিকা চমৎকার হেসে রিসিভ করেছেন এবং দর্শকরা তখন মজা পেয়েছেন। আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই । সেটা নিশ্চয়ই সকলেই যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন।

ক্ষমা চাওয়ার প্রশ্নে ‘রাত জাগা ফুল’ অভিনেতা-নির্মাতার জবাব, “উপস্থাপিকা আমার ছোট বোনের মতো। সে যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করতেই পারি। সেটা নিয়ে এভাবে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নাই। আমাকে বললেই পারত, দাদাভাই কিংবা ভাইয়া আপনাকে আমি রেসপেক্ট করি। আপনার কথায় আমি কষ্ট পেয়েছি। আমি তখন হয়তো বলতাম, ‘সরি তুমি কষ্ট পেও না’। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। কারণ তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি। বিষয়টা শেষ হয়ে যেত।”

ভক্তদের প্রতি ধন্যবাদ জানিয়ে এ তারকা অভিনেতা লেখেন, ‘আবারও ধন্যবাদ। আমার সকল ভক্ত দর্শকদের। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেভাবে আমার পাশে সবাই আছেন, আমাকে ভালোবাসেন, আমার শিল্পকর্মের প্রতি অগাধ বিশ্বাস যাদের আছে তারা আমার মাথার তাজ হয়ে থাকবেন আমরণ।’