NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

‘হাউ টু কিল ইয়োর হাজবেন্ড’ বইয়ের লেখিকার স্বামী হত্যায় যাবজ্জীবন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৬ এএম

>
‘হাউ টু কিল ইয়োর হাজবেন্ড’ বইয়ের লেখিকার স্বামী হত্যায় যাবজ্জীবন

মার্কিন রহস্য-রোমাঞ্চ লেখিকা ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফিকে (৭১) স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরিগনের একটি জজ আদালত এই রায় ঘোষণা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

মামলার অভিযোগের বিবরণীতে বলা হয়েছে, ওরিগন অঙ্গরাজ্যের রন্ধনবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ওরিগন কালিনারি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষক ড্যানিয়েল ব্রফি ২০১৮ সালের জুনে বন্দুক হামলায় নিহত হন। ইনস্টিটিউটের ক্লাস নেওয়া অবস্থায় আততায়ীর গুলিতে খুন হন তিনি।

এই মামলার তদন্ত শেষে জানা গেছে, ন্যান্সিই ড্যানিয়েল ব্রফিকে হত্যা করেছিলেন। স্বামীর নামে করা জীবন বীমার টাকা বাগাতেই নিজেদের ২৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই মার্কিন লেখিকা।

গত মাসে আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী সেকেন্ড ডিগ্রি মার্ডার চার্জে দোষী সাব্যস্ত হয়েছেন ন্যান্সি।

এদিকে কাকতালীয় ভাবে, ড্যানিয়েল ব্রফিকে হত্যার কয়েক বছর আগে ‘স্বামীকে কীভাবে খুন করবেন’ নামে একটি লেখা লিখেছিলেন ন্যান্সি। আদালতে বিচার চলার সময় অবশ্য সাক্ষ্য-প্রমাণ হিসেবে যেসব তথ্য ও উপাত্ত হাজির করা হয়েছে, তার মধ্যে এই লেখাটি ছিল না।

আদালতের নির্দেশেই এমনটা করা হয়েছিল। এ সম্পর্কে বিচারকরা বলেছিলেন, যেহেতু ঘটনার কয়েক বছর আগে এটি লেখা হয়েছিল, তাই ঘটনার সঙ্গে এটির যোগসূত্র খোঁজা সমীচীন হবে না।

‘স্বামীকে কীভাবে খুন করবেন’ ছাড়ও ‘ভুল স্বামী’ ও ‘ভুল প্রেমিক’ নামেও দুটি লেখা লিখেছিলেন ন্যান্সি।

আদালতে কৌঁসুলিরা বলেছেন—যে সময় হত্যাকাণ্ডটি ঘটেছে, তখন আর্থিক সংকটের মধ্যে ছিলেন এ দম্পতি। মামলা চলাকালে ন্যান্সিও আত্মপক্ষ সমর্থন করে বলেছেন অবসরের পরের কথা ভেবে তিনি ও তার স্বামী দুজনেরই জীবনবিমা করা ছিল। এদিকে আর্থিক দেনার পরিমাণও বেড়ে যাচ্ছিল তাদের।

মামলার যাবতীয় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সোমবার ন্যান্সিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ১২ জন জুরির ওই জজ আদালত। দণ্ডাদেশে আরও বলা হয়েছে, টানা ২৫ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তির সুযোগ পাবেন ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফি।