NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

একের পর এক বিক্ষোভকারীকে ধরে মৃত্যুদণ্ড দিচ্ছে ইরান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৩৯ এএম

একের পর এক বিক্ষোভকারীকে ধরে মৃত্যুদণ্ড দিচ্ছে ইরান

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের বিচার বিভাগ মঙ্গলবার দ্বিতীয় বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভের কারণে দুদিন আগেই প্রথম মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন দেশটির আদালত।

বিচার বিভাগের ওয়েবসাইট মিজান জানিয়েছে, 'ধারালো অস্ত্র ব্যবহার করে মানুষকে আতঙ্কিত করা, একজন নাগরিকের মোটরসাইকেলে আগুন লাগানো এবং একজনকে ছুরি দিয়ে আক্রমণ ও আহত করার' জন্য আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়টি প্রাথমিক এবং আপিল করা যাবে বলেও জানানো হয়েছে।

 

 

সেপ্টেম্বরের মাঝামাঝি ইরানজুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পর রবিবার বিচার বিভাগ একজন বিক্ষোভকারীর বিরুদ্ধে প্রথম মৃত্যুদণ্ডের রায় দেন। এ ছাড়া পাঁচজনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর থেকে বিক্ষোভে ইরান কেঁপে উঠেছে। বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং শাসন পরিবর্তনের আহ্বান জানিয়েছে।

মানবাধিকারগোষ্ঠীগুলোর দাবি অনুসারে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে এবং কয়েক হাজারকে আটক করা হয়েছে। সূত্র : আল অ্যারাবিয়া