NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়রের


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৮ এএম

>
বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়রের

যুক্তরাজ্যের বার্মিংহামের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেছেন ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র অ্যান্ডি স্ট্রিট। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে মেয়র অ্যান্ডি বাংলাদেশিদের প্রশংসা করেছে বলে মঙ্গলবার (১৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী চলতি বছর বার্মিংহাম কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য মেয়র অ্যান্ডিকে অভিনন্দন জানান। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান শাহরিয়ার আলম। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রকে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফরের জন্য প্রতিমন্ত্রী মেয়রকে ধন্যবাদ জানান।

বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান অংশীদারিত্বের কথা তুলে ধরেন। মেয়র ২০৪১ সালের মধ্যে বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তন নীতি সম্পর্কে অবহিত করেন।