NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ছুটির দিনেও খোলা রাখতে হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ পিএম

>
ছুটির দিনেও খোলা রাখতে হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ছুটির দিনেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় খোলা রাখতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (১৬ নভেম্বর) সকালে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান বলেন, এ সংক্রান্ত একটি নির্দেশনা রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে পাঠানো হয়েছে।
 
তিনি জানান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনের সময়সূচি জারির পর থেকে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হলে বাছাই, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের (বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ ও আপিল কর্তৃপক্ষ) কাছে আপিল দায়ের ও আপিলকারী কর্তৃপক্ষের মাধ্যমে আপিলগুলো নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ তারিখ অর্থাৎ ৮ ডিসেম্বর পার হওয়ার পরেরদিন অর্থাৎ ৯ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করতে হবে। 

আতিয়ার রহমান বলেন, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ করে তফসিল ঘোষণার তারিখ থেকে ভোটগ্রহণের দিন পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন ন্যূনপক্ষে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা রাখতে হবে।

তিনি জানান, যথাসময়ে নির্বাচনের কাজ শেষ করার লক্ষ্যে সাপ্তাহিক বা সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিনে অফিস সময়ের পর দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজনে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও বিকেল ৪টার পর অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে জরুরি প্রয়োজনে অন্যান্য সরকারি, স্বায়ত্তশাসিত অফিস/প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটির দিন ও অফিস সময়ের পর খোলা রেখে উল্লিখিত কাজে সহায়তা দেওয়ার জন্যও অনুরোধ জানাতে হবে। তবে উল্লেখ্য যে, মনোনয়নপত্র গ্রহণ, আপিল দায়ের ও প্রার্থিতা প্রত্যাহার সকাল ৯টা থেকে বিকেল ৮টার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
 
তফসিল অনুযায়ী, রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর। সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। সে অনুযায়ী এ সিটির বর্তমান নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।