NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত পাক প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৩৮ এএম

>
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত পাক প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ করোনায় আক্রান্ত হয়েছেন। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এই নিয়ে তৃতীয়বারের মতো করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলেন তিনি।

কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব মঙ্গলবার এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বড়ভাই নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে গত রোববার লন্ডনে পৌঁছান শেহবাজ শরিফ। সেখান থেকে মিশরের শার্ম আল শেখে জাতিসংঘের কপ ২৭ সম্মেলনে যোগ দিতে যাওয়ার কথা ছিল তার।

টুইটবার্তায় মরিয়ম আওরঙ্গজেব জানান, লন্ডনে পৌঁছানোর পরই শারীরিক অসুস্থতা বোধ করায় শার্ম আল শেখে কোভিড টেস্ট করান শেহবাজ, সেই টেস্টের ফলাফল ‘পজিটিভ’ আসে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, করোনা টেস্টের রিপোর্ট আসার পর দেশের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী এবং বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন। শেহবাজ শরিফের সুস্থতার জন্য দেশবাসীকে প্রার্থনা করার অনুরোধও জানিয়েছেন তথ্যমন্ত্রী।

শেহবাজ শরিফ সর্বপ্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন ২০২০ সালের জুন মাসে। তারপর চলতি বছরের জানুয়ারি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরিবারের এক সূত্র জিও নিউজকে জানিয়েছে, লন্ডনের উদ্দেশে বিমানে ওঠার সময়েই শরীরে জ্বর অনুভব করছিলেন শেহবাজ শরিফ।