NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

যারা খেলা বোঝেন তারা ব্রাজিল সাপোর্ট করেন: অপু


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:২০ এএম

>
যারা খেলা বোঝেন তারা ব্রাজিল সাপোর্ট করেন: অপু

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। প্রিয় দলের পক্ষে গলা ফাটাতে মাঠে নেমে গেছেন সমর্থকরা। পিছিয়ে নেই শোবিজের তারকারাও। পছন্দের দলকে সমর্থন দিয়ে কথার যুদ্ধে নিজেদেরকেও সমানভাবে শামিল করছেন তারা। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ব্রাজিল দলের সমর্থক।

অপু বিশ্বাস এখন মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামে শুটিং করছেন ‘লালশাড়ি’র। সরকারি অনুদানে নির্মিত এই ছবির সহ-প্রযোজকও এই নায়িকা। ছবিটির শুটিংয়েই অপু বিশ্বাস বললেন তার ব্রাজিল সমর্থনের কথা। সেই সঙ্গে জানালেন তার সাত বছরের ছেলে আব্রাম খান জয় আর্জেন্টিনার সমর্থক।

প্রিয় দলকে সমর্থন জানিয়ে অপু বলেন, ‘ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার।’

অপু ব্রাজিল সমর্থক হলেও তার ছেলে আব্রাম খান জয়ের পছন্দ আর্জেন্টিনা
অপু ব্রাজিল সমর্থক হলেও ছেলে জয়ের পছন্দ আর্জেন্টিনা

ছোটবেলা থেকেই রোনালদো, রিভালদো, কাকাদের সমর্থক। সে সময় ব্রাজিল সাপোর্ট করতেন না বুঝে। এখন তিনি ফুটবল খেলা পুরোপুরি বোঝেন। বর্তমানে দানি আলভেজ ও নেইমারদের খেলা ভালো লাগে তার।

এই নায়িকা আরও জানান, আমাকে নিয়ে একটা ট্রল হয়। এক ফটোশুটে আমি তিশা আপু ও আসিফ ভাই অংশ নিয়েছিলাম। তারা সবাই ব্রাজিলের জার্সি পরে ফেলেছেন। তখন কোনো জার্সি না পেয়ে প্রতিপক্ষ দল আর্জেন্টিনার জার্সি পরেছিলাম। দর্শকরা এখনো সেই ছবি নিয়ে ট্রল করেন। আগে না বুঝেই সাপোর্ট করতাম এখন বুঝে সাপোর্ট করি।

প্রসঙ্গত, বর্তমানে অপু বিশ্বাস সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং করছেন। এতে অপুর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, দোয়েল প্রমুখ।