NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

একমাত্র শিক্ষাই পারে দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙতে : তাপস


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৩৬ এএম

>
একমাত্র শিক্ষাই পারে দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙতে : তাপস

একমাত্র শিক্ষাই দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

সোমবার (১৪ নভেম্বর) রাতে শুক্রাবাদে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠনের ১৫তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, এ বাস্তবতা বারবার প্রমাণিত যে, শিক্ষা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। শুধু শিক্ষাই পারে একটি জাতির মজবুত ভিত গড়ে দিতে। শিক্ষা পারে একটি জাতিকে মহান জাতিতে পরিণত করতে। একমাত্র শিক্ষাই পারে দারিদ্র্যের দুষ্টচক্র ভাঙতে।

জাতির পিতার দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে জাতির ভাগ্যোন্নয়নের একমাত্র হাতিয়ার হিসেবে বেছে নেন। তিনি জানতেন, জাতি গঠনের অন্যতম পূর্ব শর্তই হলো শিক্ষা। পিতার দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শিক্ষা নীতি, ২০১০ প্রণয়ন করেন। তিনি শিক্ষাকে অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করে চলেছেন।

ডিএসসিসি মেয়র এ সময় সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি অতিথিদের বঙ্গবন্ধু জাদুঘর, শহীদ মিনার, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, জাতীয় জাদুঘরসহ ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থাপনা ও স্থান ঘুরে দেখার আহ্বান জানান। 

আয়োজকরা জানান, আজকের অধিবেশনের মাধ্যমে ৩ দিনব্যাপী এই সম্মেলনের যাত্রা শুরু হয়েছে। সম্মেলনে ১০টি দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিবেন।

অনুষ্ঠানে এইউএপি এর সভাপতি ড. পিটার পি লরেল, এইউএপির সহ-সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান, জাগরণ লেকসিটি ইউনিভার্সিটির চ্যান্সেলর হরি মোহন গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।