NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ফের লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন আফ্রিদি!


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৯ পিএম

ফের লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক: পেসারদের বড় শত্রু হলো ইনজুরি। এটার সঙ্গে অনবরত যুদ্ধ করেই ক্যারিয়ার এগিয়ে নিতে হয় পেসারদের। পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই বিপত্তি। গতকাল রবিবার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাওয়া চোট তাকে আবারও দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ঠেলে দিল! এই হাঁটুর চোটে বিশ্বকাপের আগেও তিনি মাস তিনেকের মতো মাঠের বাইরে ছিলেন।

 

 

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট 'ইএসপিএনক্রিকইনফো' জানিয়েছে, হাঁটুর চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আফ্রিদি খেলতে পারবেন না। যদিও পিসিবি এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আফ্রিদির চিকিৎসা কোথায় হবে সে সম্পর্কেও কিছু বলা হয়নি। ক্রিকইনফো জানিয়েছে, আজ দলের সঙ্গে দুবাই হয়ে পাকিস্তান ফিরে যাবেন আফ্রিদি। এরপর তাকে নিয়ে পিসিবি আনুষ্ঠানিক বিবৃতি দেবে।

উল্লেখ্য, মেলবোর্নের বিশ্বকাপ ফাইনালে ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। আবার লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। , এমনটাই জানিয়েছে । যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। আজ অস্ট্রেলিয়া থেকে দুবাই হয়ে দেশে ফিরে যাওয়ার কথা আছে পাকিস্তান দলের। আফ্রিদিও দলের সঙ্গে দেশে যাবেন। এরপরই তাঁর অবস্থা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে পারে পিসিবি।