NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কাতার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন ‘বিটিএস’ তারকা জাংকুক


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৪:২৬ এএম

কাতার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন ‘বিটিএস’ তারকা জাংকুক

বিনোদন ডেস্ক: আসন্ন কাতার বিশ্বকাপের উদ্বোধনীতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক।  আগামী ২০ নভেম্বর কাতারে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। বিগহিটের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শনিবার (১২ নভেম্বর) এই ঘোষণা করা হয়েছে। তারা জানিয়েছে যে, জাংকুক ফিফা ওয়ার্ল্ড কাপ সাউন্ডট্র্যাকে অংশগ্রহণ করবেন।

 

 

 

বিটিএসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি টুইট বার্তায় জানানো হয়, “জাংকুক ‘ফিফা বিশ্বকাপ কাতার ২০২২’-এর সাউন্ডট্র্যাকের অংশ হতে যাচ্ছে এবং বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন!”

kalerkantho

সামরিক তালিকাভুক্তি ঘোষণার পর বিটিএস ব্যান্ড বন্ধ থাকায় বিটিএসের অনেক ব্যান্ড সদস্য এখন একক অ্যালবাম অনুসরণ করছেন। জে-হোপের একক অ্যালবাম ‘জ্যাক ইন দ্য বক্স’ এবং জিনের ‘কোল্ডপ্লে দ্য অ্যাস্ট্রোনাট’-এর পরে সম্প্রতি আরএম তাঁর প্রথম একক অ্যালবাম ‘ইন্ডিগো’ ঘোষণা করেছেন। কয়েক মাস আগে চার্লি পুথের সঙ্গে তাঁর ‘লেফট এন্ড রাইট’ ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন জাংকুক।

বছরের পর বছর ধরে ফিফা বিশ্বকাপের সাউন্ডট্র্যাকগুলো পপ সংস্কৃতিতে একটি বিশেষ মর্যাদা অর্জন করেছে। কুইনের ‘উই আর দ্য চ্যাম্পিয়নস’ শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ এবং পিটবুলের ‘উই আর ওয়ান’ (ওলে ওলা) হল কিছু ফিফা অফিসিয়াল সং, যা এখনও সারা বিশ্বে তুমুল জনপ্রিয়। আসন্ন কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা, ডুয়া লিপা, জে বালভিন, ব্ল্যাক আইড পিস ডিপ্লো, কিজ ড্যানিয়েল, ক্যালভিন হ্যারিস, নোরা ফাতেহি এবং ত্রিনিদাদ কার্ডোনার মতো তারকারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ২০ নভেম্বর পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বৃহৎ আয়োজন ফুটবল বিশ্বকাপের।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস