NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

জয়ে টুর্নামেন্ট শেষ সাইফের


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৪৭ এএম

>
জয়ে টুর্নামেন্ট শেষ সাইফের

ফ্রাঞ্চাইজি লিগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে জয় পেয়েছে সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। গতকাল মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রূপায়ন সিটি কুমিল্লাকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে আশিকুজ্জামানের দল। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ করল সাইফ। 

সাইফ খুলনার হয়ে তিন বিদেশি গুইদো ব্যারেইরোজ, মরিস ফ্রেই এবং আজফার ইয়াকুর একটি করে গোল করেন। রূপায়ন কুমিল্লার হয়ে দলটির ভারতীয় খেলোয়াড় পারদীপ মোর দুটি গোল করলেও দলের পরাজয় ঠেকাতে পারেনি। কুমিল্লার বিপক্ষে প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও জয় নিয়ে মাঠ ছেড়েছে সাইফ খুলনা।

ম্যাচের ৬ মিনিটে সাইফের আর্জেন্টাইন খেলোয়াড় গুইদো ব্যারেইরোসের গোলে এগিয়ে যায় খুলনা। ২৭ মিনিটে সমতায় ফেরে কুমিল্লা। পারদীপ মোর দলকে ১-১- এ সমতায় নিয়ে আসেন। ৩২ মিনিটে আবারো গোলের আনন্দে নেচে উঠে সাইফ খুলনার খেলোয়াড়রা।

মরিস ফ্রেইয়ের গোলে ব্যবধান ২-১- এ বাড়িয়ে নেয় তারা। এরপর চতুর্থ কোয়ার্টারে গিয়ে ম্যাচে নাটকীয় মোড় নেয়। ৫৩ মিনিটে পারদীপ মোর গোল করে কুমিল্লাকে সমতায় ফেরান (২-২)। সমতায় বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কুমিল্লা। মিনিট তিনেক পর আজফার ইয়াকুব গোল করে খুলনাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের জয় নিয়ে টার্ফ ছাড়ে সাইফ খুলনা।

১৪ নভেম্বর -  কোয়ালিফায়ার- একমি চট্টগ্রাম বনাম রুপায়ন কুমিল্লা 
                     এলিমেনটর - মোনার্ক পদ্মা বনাম মেট্রো বরিশাল

১৫ নভেম্বর -  বিজয়ী এলিমেনেটর বনাম বিজিত কোয়ালিফায়ার

১৭ নভেম্বর     ফাইনাল