NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

কাতারে মেসি-নেইমার-রোনালদোরা পা রাখবেন যেদিন


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৪, ০৮:৫০ পিএম

>
কাতারে মেসি-নেইমার-রোনালদোরা পা রাখবেন যেদিন

ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এ অংশগ্রহণকারী দলগুলো ইতোমধ্যেই দেশটিতে আসতে শুরু করেছে। সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছেছে কাতার। এছাড়া কাতারে পৌঁছেছেন আর্জেন্টিনা ও জাপানের কোচিং স্টাফসহ দলের কয়েকজন কর্মকর্তা।

রোববার পৌঁছার কথা রয়েছে মরক্কোর। ১৪ নভেম্বর চারটি দল দোহায় পৌঁছানোর কথা। এই চারটি দল হচ্ছে তিউনিসিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড। মেসির আর্জেন্টিনা দোহায় পৌঁছাবে ১৬ নভেম্বর। নেইমারের ব্রাজিল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ১৯ তারিখ পৌঁছানোর কথা। 

কাতার নিউজ এজেন্সির মতে, সবার শেষে আসা চার দলের মধ্যে রয়েছে ক্যামেরুন, পর্তুগাল, সার্বিয়া, উরুগুয়ে ও ব্রাজিল। এই চার দলেরই ১৯ নভেম্বর পৌঁছানোর কথা। অস্ট্রেলিয়া দলের আগমনের কোনো নির্দিষ্ট তারিখ এখনও পাওয়া যায়নি। 

কাতার বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর দোহায় আগমনের সূচি

১০ নভেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্র
১৩ নভেম্বর: মরক্কো
১৪ নভেম্বর: তিউনিসিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড
১৫ নভেম্বর: ডেনমার্ক, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ইকুয়েডর
১৬ নভেম্বর: সেনেগাল, ওয়েলস, ফ্রান্স, আর্জেন্টিনা
১৭ নভেম্বর: সৌদি আরব, জার্মানি, কানাডা, পোল্যান্ড, মেক্সিকো
১৮ নভেম্বর: বেলজিয়াম, স্পেন, জাপান, ক্রোয়েশিয়া, ঘানা, কোস্টারিকা
১৯ নভেম্বর: ক্যামেরুন, পর্তুগাল, সার্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল