NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

স্পেনের বিশ্বকাপ দলে নেই রামোস


খবর   প্রকাশিত:  ১২ জুন, ২০২৪, ০৩:০৪ এএম

>
স্পেনের বিশ্বকাপ দলে নেই রামোস

কাতারের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দল একে একে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ব্রাজিল, জার্মানি ও ফ্রান্সের মতো শক্তিশালী দলগুলো ইতোমধ্যে জানিয়ে দিয়েছে কারা যাচ্ছে বিশ্ব আসরে। শুক্রবার সে তালিকায় নাম লেখালো স্পেনও। বিশ্বকাপ উপলক্ষ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ লুইস এনরিক। 

স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে আছে বেশকিছু চমক। বিশ্ব আসরের মতো বড় মঞ্চে স্প্যানিশদের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ সার্জিও রামোসকে। এছাড়া দল থেকে বাদ পড়েছেন লিভারপুল মিডফিল্ডার থিয়েগো এবং চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়াও। এছাড়াও সুযোগ পাননি লিডস ইউনাইটেডের ডিফেন্ডার ডিয়েগো লরেন্টে এবং রিয়াল বেটিস স্ট্রাইকার বোরজা। তবে প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার আনসু ফাতি।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: উনাই সাইমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।

ডিফেন্ডার: কারবাহাল, আজপিলিকুয়েটা, এরিক গার্সিয়া, গুইলামোন, পাউ টরেস, আইমেরিক ল্যাপোর্টে, আলবা, গায়া। 

মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লরেন্টে, পেদ্রি, কোকে।

ফরোয়ার্ড:  ফেররান টরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও, সারাবিয়া, দানি ওলমো, আনসু ফাতি।