NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাংলাদেশের মেধাসম্পদ বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ০৩:২৪ এএম

>
বাংলাদেশের মেধাসম্পদ বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে

বাংলাদেশের মেধাসম্পদ আজ বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফলতার হাত ধরে প্রযুক্তিতে ৩২৪ বছর পিছিয়ে থাকা এই দেশ বিশ্বের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মন্ত্রী ৫ম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল যুগের উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকারের পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীতে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের বাংলাদেশ নামে নলেজ শেয়ারিং সেন্টার’র  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার এ আহ্বান জানান। 

ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং এবং হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার হুয়াওয়েকে ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন ও বিকাশের সেন্টার অব এক্সিলেন্স হিসেবে অভিহিত করে বলেন, রিসার্স ও ডেভেলপমেন্টে হুয়াওয়ের অবদান ডিজিটাল প্রযুক্তিতে অবিস্মরণীয় হয়ে থাকবে। 

তিনি সুইজারল্যান্ডে বিশ্ব মেধাসত্ত্ব সংস্থা (ডব্লিউআইপিও) পরিদর্শন ও প্রতিষ্ঠানটি কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়কালে অর্জিত ধারণা তুলে ধরে বলেন, সারা দুনিয়ায় প্যাটেন্ট রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন জমা পড়েছে তার প্রায় দেড়গুণ বেশি আবেদন হুয়াওয়ে একাই করেছে। 

মন্ত্রী বাংলাদেশে হুয়াওয়ের প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য হুয়াওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।