NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

‘পাকিস্তান বিশ্বকাপ জিতলে প্রধানমন্ত্রী হবেন বাবর’


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৩:৫২ এএম

>
‘পাকিস্তান বিশ্বকাপ জিতলে প্রধানমন্ত্রী হবেন বাবর’

এবারের টি-টয়েন্টি বিশ্বকাপে নিজেদের ‘আনপ্রেডিক্টেবল’ তকমার প্রতি একটুও অবিচার করেনি পাকিস্তান। গ্রুপপর্বের প্রথম ২দুটি ম্যাচেই হেরে একসময় বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছিল বাবর আজমের দল, সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করে এখন বিশ্বকাপের ফাইনালে দলটি। দলের এমন প্রত্যাবর্তনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। 

তবে প্রশংসার থেকেও এক ধাপ এগিয়ে গেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গ্যাভাস্কার। সাবেক এ ব্যাটারের মতে, পাকিস্তান এবারের বিশ্বকাপ জিতলে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর। 

এ প্রসঙ্গে গাভাস্কর বলেন, ‘যদি পাকিস্তান বিশ্বকাপে জেতে তাহলে ২০৪৮ সালে বাবর আজম পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে।’

১৯৯২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েই প্রথমবার বিশ্বসেরার মুকুট জিতেছিল পাকিস্তান। এবারেও দলটির ফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ড। তাই এ বিশ্বকাপে সে বিশ্বকাপের ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই। যেহেতু সে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন ইমরান খান, যিনি পরবর্তীতে এসে দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন, সেই সুর ধরেই হয়তো বাবরকে প্রধানমন্ত্রী বানানোর কথা বলেছিলেন গাভাস্কার।