NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মধ্যরাতে শাকিবের বাড়িতে হামলা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৫৩ পিএম

>
মধ্যরাতে শাকিবের বাড়িতে হামলা

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে গাজীপুরের পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ হামলা হয়।

শাকিবের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি জানিয়েছে। তারা জানান, মধ্যরাত দেড়টার দিকে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

শাকিব খানের পূবাইলের বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।

এদিকে হামলার বিষয়ে এখনও কিছু জানাননি শাকিব খান।