NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শব্দের চেয়ে ৫গুণ গতিবেগের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৪৪ এএম

>
শব্দের চেয়ে ৫গুণ গতিবেগের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান

শব্দের গতির চেয়ে ৫ গুণ অধিক গতিবেগসম্পন্ন (হাইপারসনিক) ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বাতাসে শব্দের গতিবেগ প্রতি সেকেন্ডে ৩৪৩ মিটার। সেই হিসেবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্রটি প্রতি সেকেন্ডে ১ হাজার ৭১৫ মিটার পথ পাড়ি দিতে সক্ষম।

ইরানের সেনাবাহিনী ও এই ক্ষেপণাস্ত্র প্রকল্পের কর্মকর্তা কমান্ডার আমির আলি হাজিজাদেহ তাসনিম নিউজকে বলেন, ‘নতুন এই ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর বায়ুমন্ডল ও বায়ুমণ্ডলের বাইরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি শত্রুপক্ষের অ্যাডভান্সড অ্যান্টি-মিসাইল সিস্টেমকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতাও আছে এটির। ক্ষেপণাস্ত্র বিজ্ঞানে আমাদের নতুন এই ক্ষেপণাস্ত্র রীতিমতো একটি বড় উল্লম্ফণ।’

তবে নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ইরান করেছে কিনা— সে সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। পারমাণবিক অস্ত্র প্রকল্প নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা এই ইসলামি প্রজাতন্ত্র গত কয়েক বছরে নিজেদের সমৃদ্ধ করেছে বটে, কিন্তু পশ্চিমা অনেক সামরিক বিশেষজ্ঞের মতে, ইরান মাঝে মাঝে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে বাড়িয়ে বলে।

তবে সমরাস্ত্র নির্মাণের পাশপাশি সম্প্রতি মহাকাশ প্রকল্পও শুরু করেছে ইরান। গত সপ্তাহেই ঘায়েম ১০০ নামের একটি তিন স্তরবিশিষ্ট মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করার তথ্য দেওয়া হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে।

এই মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার দূরে পৃথিবীর কক্ষপথে সর্বোচ্চ ৮০ কেজি ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম।

যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, মহাকাশে পারমাণবিক বোমা বহন ও বিস্ফোরণ ঘটানোর জন্যই ঘায়েম ১০০ তৈরি করেছে ইরান।