NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ভারতকে ১০ উইকেটে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৪, ০২:৪২ পিএম

ভারতকে ১০ উইকেটে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: অদ্ভুত সব আপসেটের জন্ম দিয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময় যত গড়িয়েছে ততই বদল গেছে সব হিসাব-নিকাশ আর প্রেডিকশন। যে পাকিস্তান সুপার টুয়েলভ থেকেই বাদ পড়ে যাচ্ছিল, তারাই প্রথম দল হিসেবে উঠেছে ফাইনালে। এবার আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিতব্য শিরোপার লড়াইয়ে তাদের সঙ্গী হলো ইংল্যান্ড।

 

আজ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বাটলার-হেলসের বিধ্বংসী ব্যাটে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে জস বাটলারের দল।

 

অ্যাডিলেডে রান তাড়ায় নেমে ইংল্যান্ডের শুরুটা হয় স্বপ্নের মতো। অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলসের বিধ্বংসী ব্যাটিংয়ে তরতর করে এগোতে থাকে ওপেনিং জুটি। পাওয়ার প্লেতেই আসে ৬৩ রান। ২৮ বলে ফিফটি তুলে নেন হেলস। ১০.১ ওভারেই তিন অঙ্কে পৌঁছে যায় ওপেনিং জুটি। ভারতীয় বোলাররা পাত্তাই পাচ্ছিলেন না। ৩৬ বলে বাটলারও ফিফটি পূরণ করেন। এই জুটিতেই ১০ উইকেট এবং ২৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। অধিনায়ক বাটলার ৪৯ বলে ৯ চার ৩ ছক্কায় ৮০ এবং হেলস ৪৭ বলে ৪ চার ৭ ছক্কায় ৮৬ রানে অপরাজিত থাকেন। ভারতের বোলাররা প্রায় সবাই বেদম মার খেয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত। এদিন ভারতের দুই ওপেনারই ব্যর্থ। লোকেশ রাহুল ৫ আর রোহিত শর্মা ২৮ বলে ২৭ রানের ধীরগতির ইনিংস খেলে ফেরেন। পুরো টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করা সূর্যকুমার যাদব ১০ বলে ১ চার ১ ছক্কায় ১৪ রান করে আদিল রশিদের শিকার হয়েছেন। তিনে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৯ বলে ফিফটি তুলে নেন কোহলি। তার সঙ্গে হার্দিক পান্ডিয়ার চতুর্থ উইকেট জুটিতে আসে ৪০ বলে ৬০ রান। ২৯ বলে ফিফটি তুলে নেওয়া হার্দিক ৩৩ বলে ৪ বাউন্ডারি এবং ৫ ওভার বাউন্ডারিতে ৬৩ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের জর্ডান ৩ উইকেট নিলেও রান দিয়েছেন ৪৩।