NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

দীপিকাকে লিখলেন রণবীর- আমাকে চুমু খাওয়ার সময় এসেছে


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ০৩:৫৭ এএম

>
দীপিকাকে লিখলেন রণবীর- আমাকে চুমু খাওয়ার সময় এসেছে

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন দীপিকা পাডুকোন। ছোট্ট ভিডিওটিতে দেখা যায় দীপিকার মুখের ওপর রোদ এসে পড়ছে। তখনই লেখা উঠছে- এবার পূর্ব দিকে তাকানোর সময় এসেছে। 

দীপিকার এই ভিডিও যত না আলোচনায় এসেছে, তার চেয়ে বেশি আলোচনায় এসেছে ভিডিওর নীচে লেখা একটি মন্তব্য। 

ভিডিওর লেখাটির সঙ্গে মিল রেখে রণবীর লিখেছেন, এ বার আমাকে একটা চুমু খাওয়ার সময় এসেছে। 

তবে দীপিকা তার এই ভিডিও নিয়ে কিছু স্পষ্ট করেননি। কেউ জানতে চেয়েছেন, পূর্ব দিকে তাকাতে বলছো কেন? এটা কি তোমার নতুন ছবির নাম? আবার কারও ব্যাখ্যা, দীপিকা হয়তো কোনো পোশাক আশাকের ব্র্যান্ড খুলতে চলেছেন। 

তবে এ সব ছাপিয়ে রণবীরের বক্তব্য নিয়েই বেশি কথা হচ্ছে। দীপিকার প্রতি তার ভালোবাসার কথা বরাবর গলা বাজিয়েই বলে এসেছেন রণবীর। তবে ভক্তদের প্রশ্ন সর্ব সমক্ষে স্ত্রীর কাছে আদর খেতে চেয়ে কি একটু মাত্রা ছাড়ালেন রণবীর? যদিও ভক্তদের একাংশ মনে করছে ভালোবাসলে এভাবেই বলা উচিত।