NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

রংপুর সিটিতে অনিয়ম করলে কোনো ছাড় দেবো না : ইসি রাশেদা


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:২৭ পিএম

>
রংপুর সিটিতে অনিয়ম করলে কোনো ছাড় দেবো না : ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করবো। ভোট সুন্দর করতে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। যতখানি করা সম্ভব তার সবটুকুই চেষ্টা হবে।

বুধবার (৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

তিনি বলেন, রংপুর সিটি নির্বাচন আমরা সুষ্ঠু, অবাধ করবো যেন ভোটাররা এসে ভোট দিতে পারে। কুমিল্লা সিটি করপোরেশনের মতো রংপুর সিটিতে সিসি ক্যামেরা ব্যবহার করবো।

তিনি আরও বলেন, রংপুরের নির্বাচন সুন্দর করার চেষ্টা করবো। অবশ্যই চাইবো ভোটাররা যেন নিজের ভোট নিজেই দিতে পারেন। নির্বাচন ব্যাহত করে এমন বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মনিটরিং করার ক্ষেত্রে কোনো দায়িত্বে অবহেলা করবো না। আমরা রংপুর যাবো। যতখানি আমাদের করা সম্ভব তার সবটুকুই করবো।

তফসিল অনুযায়ী, রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ২৭ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করবে ইসি।

২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। সে মোতাবেক এ সিটির বর্তমান নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।