NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কাতার বিশ্বকাপের দল ঘোষণা গেলবারের রানার্স আপ ক্রোয়েশিয়ার


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০২:৫৪ এএম

>
কাতার বিশ্বকাপের দল ঘোষণা গেলবারের রানার্স আপ ক্রোয়েশিয়ার

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে সবাইকে অনেকটা চমকে দিয়েই ফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া। যদিও সেবার শিরোপার স্বাদ পাওয়া হয়নি দলটির। সেবারের ফাইনালিস্টরা কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে আজ। অনুমিতভাবেই এই স্কোয়াডে আছেন দলটির সেরা খেলোয়াড় লুকা মড্রিচ।

ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ গেল সপ্তাহে ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন। সেই স্কোয়াড থেকে এবার ৮ ফুটবলারকে ছেঁটে ফেলেছেন, দিয়েছেন ২৬ সদস্যের চূড়ান্ত দল।

বিশ্বকাপের জন্য ক্রোয়েশিয়া দল একত্রিত হবে নিজ দেশেই। আগামী ১৩ ও ১৪ নভেম্বর রিপোর্টিং করার সময় বেধে দিয়েছে দলটি। জাগরেবে একত্রিত হয়ে সেখানে ক্যাম্প করবে দলটি। এরপর ক্রোয়াটরা উড়াল দেবে সৌদি আরবে। সেখানে স্বাগতিকদের সঙ্গে একটি প্রীতি ম্যাচভ খেলে কাতারে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন মড্রিচরা।

আগামী ২০ নভেম্বর কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। আর ক্রোয়াটরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৩ নভেম্বর। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচ খেলে ২৭ নভেম্বর কানাডা আর ১ ডিসেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

এক নজরে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল
গোলরক্ষক:
ডমিনিক লিভাকোভিচ (ডাউনামো জাগরেব), ইভো গ্রবিচ (অ্যাতলেতিকো মাদ্রিদ), ইভিকা ইভুসিচ (ওসিজেক)

ডিফেন্ডার:
জোসিপ স্ট্যানিসিচ (বায়ার্ন মিউনিখ), বোর্না সোসা (স্টুটগার্ট), জোসকো গারদিওল (লাইপজিগ), দেজান লোভরেন (জেনিট), বোর্না বারিসিচ (রেঞ্জার্স), ডেমাগয় ভিদা (অ্যাথেন্স), জোসিপ জুরানোভিচ (সেল্টিক), মার্টিন এরলিক (সাসুওলো), জোসিপ সুতালো (ডায়নামো জাগরেব)

মিডফিল্ডার:
লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ), মাতেও কোভাচিচ (চেলসি), মার্সেলো ব্রোজোভিচ (ইন্টার মিলান), মারিও প্যাসালিচ (আতালান্তা), নিকোলা ভ্লাসিচ (তোরিনো), ক্রিস্তিয়ান জ্যাকিচ (অ্যাইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট), লোভরো মাজার (রেনেঁ), লুকা সুসিচ (সলজবার্গ)

ফরোয়ার্ড:
ইভান পেরিসিচ (টটেনহ্যাম), আন্দ্রেজ ক্রামারিচ (হফেনহেইম), মার্কো লিভাজা (হাইদুক স্প্লিট), ব্রুনো পেটকোভিচ (ডায়নামো জাগরেব), মিসলাভ ওরসিক (ডায়নামো জাগরেব), আন্তে বুদিমির (ওসাসুনা)।