NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

বিতর্কিত প্রশ্নকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ১০:৪১ পিএম

বিতর্কিত প্রশ্নকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা আমরা চিহ্নিত করেছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা এসবও জানানো হবে। এরপর থেকে প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরো সতর্ক হতে হবে।

 

তদন্ত রিপোর্ট আসার পর আমরা দ্রুত সিদ্ধান্ত নেব তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

 

আজ বুধবার জাতীয় জাদুঘরে এক আলোচনাসভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। এটা দেখা অবশ্যই দরকার কারণ এটা কী অবহেলাজনিত না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমাদের সেই বিষয়ে তদন্ত চলছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃত হয় দুটির কোনোটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।

মন্ত্রী বলেন, আমাদের প্রশ্নের পুরো প্রক্রিয়া যেভাবে সেট হয় তা হচ্ছে প্রশ্ন একজন সেট করেন, আর একজন মডারেট করেন। এরপর কিন্তু পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এটা আর কারো দেখার সুযোগ থাকে না।

অনুষ্ঠানে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশনের আহ্বায়ক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিথি বক্তা ভারতের দ্য ওয়াল পত্রিকার নির্বাহী সম্পাদক অমল সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ্ শিকদার।