NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

দুবাইয়ে নির্ধারিত শো করবেন বিবার: আয়োজক কর্তৃপক্ষ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৬ পিএম

দুবাইয়ে নির্ধারিত শো করবেন বিবার: আয়োজক কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক: পক্ষাঘাতে আক্রান্ত হওয়ায় ওয়াশিংটন ডিসি, টরোন্টো ও নিউ ইয়র্কের শো বাতিল করেছেন জাস্টিন বিবার। তবে আগামী অক্টোবরে দুবাইয়ে নির্ধারিত শো করবেন তিনি। সেই শোয়ের টিকিটও বিক্রি হচ্ছে।

বিবার আপাতত বিশ্রামে আছেন। মুখের অর্ধেক অংশ নাড়াতে অসুবিধা হচ্ছে তার। রামসাই হান্ট সিন্ড্রোমের কারণে এ সমস্যায় পড়েছেন বিবার। সেরে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্র্যামীজয়ী তারকা। এই অসুস্থতার কথা ভিডিওবার্তায় জানিয়েছেন বিবার।

দুবাইয়ে শোয়ের আয়োজক টপ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, স্বাস্থ্য সবকিছুর ঊর্ধ্বে। আমরা বিবারের দ্রুত সুস্থতা কামনা করছি। আগামী ৮ ও ৯ অক্টোবরে বিবারের শোয়ের অপেক্ষায় আছি। মধ্যপ্রাচ্যের ভক্তদের শোয়ের বিষয়ে নিশ্চয়তা দিতে চাই। পরিকল্পনা মতোই সবকিছু হতে যাচ্ছে। 

 

সূত্র : খালিজ টাইমস