NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo
আইনজীবীর দাবি

মিথ্যা তথ্যে জি এম কাদেরের ওপর নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৪, ০৯:১৮ এএম

মিথ্যা তথ্যে জি এম কাদেরের ওপর নিষেধাজ্ঞা

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) কার্যক্রমে নিষেধাজ্ঞার আদেশ মিথ্যা তথ্য দিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে শুনানিতে এ দাবি করেন আইনজীবী। এ বিষয়ে প্রাথমিক শুনানি নিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে আবেদনের ওপর আগামী ১০ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

এদিন শুনানিতে শেখ সিরাজুল ইসলাম বলেন, বাদী জিয়াউল হক মৃধা জাতীয় পার্টির উপদেষ্টা পরিচয় দিয়েছেন।

 

আসলে জাতীয় পার্টিতে এমন পদ নেই। আছে চেয়ারম্যানের উপদেষ্টা। বাদী মিথ্যা তথ্য দিয়ে ও আদালতকে ভুল বুঝিয়ে নিষেধাজ্ঞার আদেশ নিয়েছেন। জি এম কাদের দলের চেয়ারম্যানের পাশাপাশি সংসদ সদস্য ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা। আদালতের এই আদেশের ফলে তাঁর দলীয়, রাষ্ট্রীয় কাজ ব্যাহত হচ্ছে। এ আদেশের ফলে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে।

 

এর আগে গত ৬ অক্টোবর তাঁর পক্ষে শেখ সিরাজুল ইসলাম, কলিম উল্লাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী এই আবেদন করেন। আবেদনে জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের ওপর দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়।

গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা এই মামলা করেন।