NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

জি-২০ সম্মেলনে পুতিন আসবেন না, দৃঢ় আশা আয়োজক ইন্দোনেশিয়ার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ১২:১২ এএম

>
জি-২০ সম্মেলনে পুতিন আসবেন না, দৃঢ় আশা আয়োজক ইন্দোনেশিয়ার

টানা সাড়ে আট মাস ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই সময় ধরে উভয় দেশের হামলা-পাল্টা হামলা এবং মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞাও রাশিয়াকে তার অবস্থান থেকে সরিয়ে আনতে পারেনি।

এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে আসবেন না বলে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সোমবার (৭ নভেম্বর) গণমাধ্যমকে নিজেই এই তথ্য জানিয়েছেন তিনি।

গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলন মিস করতে পারেন বলে ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট জোকো উইদোদো সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরোধিতা সত্ত্বেও চলতি বছর জি-২০ সম্মেলনে পুতিনের সশরীরে যোগ দেওয়ার পরিকল্পনার কথা আগেই জানানো হয়েছিল।

প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিনের সাথে হওয়া কথোপকথন তিনি যে ‘দৃঢ় ইঙ্গিত’ পেয়েছেন তা হলো- রুশ এই নেতা বালিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দেবেন না। মূলত ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে সম্মেলনে পুতিনের উপস্থিতি উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা রয়েছে অনেকের।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের প্রাসাদ এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

রয়টার্স বলছে, গ্রুপ অব টোয়েন্টি বা জি-২০ সম্মেলনের আযোজক দেশ হিসাবে রাশিয়াকে বিচ্ছিন্ন করার এবং গ্রুপ থেকে বহিষ্কার করার জন্য পশ্চিমা বিভিন্ন দেশসহ ইউক্রেনের চাপ রয়েছে ইন্দোনেশিয়ার ওপর। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি বরাবরই বলে আসছে, গ্রুপের সকল সদস্য দেশের ঐকমত্য ছাড়া এটি করার ক্ষমতা তাদের নেই।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট উইদোদো জোর দিয়ে বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়াকে স্বাগত জানানো হবে। তবে তার আশঙ্কা, এতে করে আন্তর্জাতিক উত্তেজনা ‘খুব উদ্বেগজনক’ মাত্রায় বাড়তে পারে।

তিনি বলেন, ‘জি-টোয়েন্টি কোনো রাজনৈতিক ফোরাম নয়। এটি অর্থনীতি ও উন্নয়নের বিষয় এবং এই বিষয়েই ফোরাম কাজ করে থাকে।’

এছাড়া জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানিয়েছে ইন্দোনেশিয়া। তবে ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট বলেছেন, পুতিন সম্মেলনে আসলে তিনি সেখানে অংশ নেবেন না।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আরও বেশ কয়েকজন বিশ্ব নেতা আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।