NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

রায়োর কাছে হেরে লিগের শীর্ষস্থান বার্সার হাতে তুলে দিল রিয়াল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৮ পিএম

>
রায়োর কাছে হেরে লিগের শীর্ষস্থান বার্সার হাতে তুলে দিল রিয়াল

রায়ো ভায়েকানোর মাঠে মৌসুমের প্রথম হারের বিস্বাদ পেল রিয়াল মাদ্রিদ। ৩-২ ব্যবধানের এই হারের ফলে লিগের শীর্ষেও ফেরা হলো না লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। এক দিন আগে আলমেরিয়াকে হারানো বার্সেলোনা রয়ে গেল লিগের চূড়ায়।

প্রতিপক্ষের মাঠে রিয়াল খেলতে নেমেছিল কারিম বেনজেমা আর টনি ক্রুসকে ছাড়া। বেনজেমা এখনো চোট থেকে সেরে ওঠেননি, আর ক্রুস খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে। 

তাদের ছাড়া খেলতে নামা রিয়াল পিছিয়ে পড়েছিল ম্যাচের ৫ মিনিটেই। সান্তি কমেসানার গোলের জবাব দিতে রিয়াল সময় নিয়েছে প্রায় ৩২ মিনিট। ম্যাচেরে ৩৭ মিনিটে পেনাল্টি থেকে লুকা মদ্রিচ করেন গোলটি।

এর মিনিট চারেক পর যখন কর্নার থেকে এডার মিলিতাও করলেন গোল,  তখন মনে করা হচ্ছিল ম্যাচটা বুঝি বেরই করে ফেলেছে দলটি। তবে বিরতির আগেই সে ভাবনায় ব্যত্যয় ঘটায় স্বাগতিকরা। ৪৪ মিনিটে আলভারো গার্সিয়ার গোলে সমতায় ফেরে রায়ো।

বিরতির আগে রায়োর কাছে কোণঠাসা রিয়াল বিরতির পরেও বদলে যায়নি। ৬৪ মিনিটে হজম করে বসে গোল। বক্সে থাকা দানি কারভাহালের হাতে বল লাগে, ভিএআর দেখে এসে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

অস্কার ত্রেখোর সেই পেনাল্টিটা অবশ্য ঠেকিয়ে দিয়েছিলেন থিবো কোর্তোয়া। তবে রিপ্লেতে দেখা যায়, পেনাল্টিটা যখন নেওয়া হচ্ছে, তখন গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছেন কোর্তোয়া, পেছন থেকে দানি কারভাহালও এগিয়ে বক্সে ঢুকে পড়েন, ফলে সিদ্ধান্ত আসে আবারও পেনাল্টি নেওয়ার। সেবার আর কোনো ভুলচুক নয়, গোল পেয়ে যান ত্রেখো। 

রিয়াল পিছিয়ে পড়েও তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং ম্যাচের অন্তিম সময়ে গোলের সুযোগ বানিয়েছিল স্বাগতিকরাই। শেষ মুহূর্তে দূর পাল্লার ফ্রি কিকটা কোনোক্রমে ঠেকিয়ে রিয়ালকে রক্ষা করেন কোর্তোয়া। যার ফলে রায়োকে সন্তুষ্ট থাকতে হয় ৩-২ গোলের জয় নিয়েই। মৌসুমের প্রথম হারের কবলে পড়ে রিয়াল।

এই হারের ফলে রিয়াল শীর্ষে ফিরতে ব্যর্থ হয়েছে। ১৩ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৩২ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সা সমান ম্যাচে জিতেছে ৩৪ পয়েন্ট। বিশ্বকাপের আগে আরও একটি লিগ ম্যাচ খেলতে হবে দল দুটিকে। আগামী ১১ নভেম্বর কাদিজের বিপক্ষে বিশ্বকাপ বিরতির আগে শেষ ম্যাচটা খেলবে রিয়াল, আজ রাতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে বার্সা।