NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সড়কে প্রাণ গেল গীতিকার ওমর ফারুক বিশালের


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ০৩:১১ পিএম

সড়কে প্রাণ গেল গীতিকার ওমর ফারুক বিশালের

বিনোদন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় মারা গেছেন গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল। আজ সোমবার সকালে গ্রামের বাড়ি নরসিংদী থেকে ঢাকায় মোটরসাইকেল-যোগে ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

তাঁর কর্মস্থল নিউজ জি-এর বার্তা সম্পাদক সুমন মোস্তফা এমনটাই জানালেন। তিনি বলেন, ‘বিশাল পরশু বিকালে একদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন।

 

আজ অফিসে যোগ দেয়ার কথা। সম্ভবত অফিসের উদ্দেশেই তিনি বাইকে করে ফিরছিলেন। তার অকাল মৃত্যু মানতে পারছি না। ’

 

ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন জানান, সকাল ১০ টার দিকে এক বন্ধুর মোটরসাইকেলে ঢাকায় রওনা দেন বিশাল। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তিনি। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাস স্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। সেখানেই প্রাণ হারান বিশাল। তার বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে  চালক পালিয়ে গেছেন।

ওমর ফারুক বিশাল ভারতের অনুপম রায়, শ্রীকান্ত, বাংলাদেশের তাহসান, সালমা, সাব্বির নাসিরসহ অনেক জনপ্রিয় শিল্পীর জন্য গান লিখেছেন। সেসবের অনেকগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সাব্বির নাসিরের গাওয়া ‘দমে দমে’ ‘আমারে দিয়া দিলাম তোমারে’ ‘আধা’ গানগুলো বহু শ্রোতাপ্রিয় গান।   

এই মুহূর্তে কলকাতার তুমুল জনপ্রিয় গায়ক অনুপম রায় বিশালের কথায় গেয়েছেন ‘পারছি তো খুব। ’ 

ওমর ফারুক বিশাল গত রাতেই ফেসবুকে নদীর ধারে বন্ধুদের সঙ্গে আড্ডার ছবি দিয়েছেন। নদীর ধারে রান্না করে খেয়েছেন। ফেসবুকে ছবিসহ পোস্ট দিয়ে লিখেছিলেন,  ‘নদীর ধারে হাঁসভোজন’। একইদিন দিনের বেলায় নদীর ধারে মাছ ধরার ছবি পোস্ট করেছেন। গ্রাম থেকে বিশালের ঢাকা ফেরা হলো না।   শুকাঙ্ক্ষীরা বিশালের এমন চলে যাওয়া মানতে পারছেন না।  

ওমর ফারুক বিশাল দৈনিক যায়যায়দিন, সমকাল, অনলাইন পোর্টাল বাংলানিউজসহ বেশ ক’টি গণমাধ্যমে কাজ করেছেন ।  

বিশালের মৃত্যুতে শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি(বাচসাস)। সংগঠন দুটির সদস্য ছিলেন বিশাল।