NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২৪ পিএম

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

ঢাকা: পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ সোমবার। সারা দেশে দিবসটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে। বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস মুসলিম সুফিদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।  

দিবসটি উপলক্ষে আজ বাদ জোহর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন রাজধানীর গাউসুল আজম জামে মসজিদের খতিব হজরত মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী।

 

‘ফাতেহা’ বলতে দোয়া অনুষ্ঠানকে বোঝানো হয়। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, এর অর্থ এগারো। আর ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারোতম দিনকে বোঝানো হয়; যেদিন বড়পীর আবদুল কাদির জিলানি (রহ.) মৃত্যুবরণ করেন। মধ্যযুগে ইসলাম ধর্মের অন্যতম প্রচারক আবদুল কাদির জিলানি হিজরি ৪৭০ সনের ১ রমজান মোতাবেক ১১৭৮ সালের ২৩ মার্চ ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন।

তিনি হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মোতাবেক ১১৬৬ সালের ২১ ফেব্রুয়ারি ইরাকের বাগদাদে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর দিনটি ফাতেহা-ই-ইয়াজদাহম হিসেবে বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে।