NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

সাকিবের আউট নিয়ে সন্দেহ প্রকাশ গিলক্রিস্টের


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ১২:৩০ পিএম

>
সাকিবের আউট নিয়ে সন্দেহ প্রকাশ গিলক্রিস্টের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রা গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছে। আর শেষ ম্যাচেও রাঙাতে পারেননি টাইগার ক্রিকেটাররা। আসরে দুই জয় নিয়েই সন্তুষ্টি থাকতে হলো বাংলাদেশকে।

তবে গতকাল ম্যাচ হারের থেকে আলোচনার টেবিলে বেশি শোনা যাচ্ছে সাকিব আল হাসানের সেই বিতর্কিত আউটের কথা। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য ক্রিকেটাররাও প্রশ্ন তুলেছেন আম্পায়ারিং নিয়ে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সাবেক অজি কিংবদন্তি খেলোয়াড় এ্যাডাম গিলক্রিস্টের নাম।

গতকাল অ্যাডিলেডে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ধারাবিবরণী করছিলেন গিলক্রিস্ট। এরপর ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তারকা এই ক্রিকেটার। জানান মনে হচ্ছিল বল ব্যাটে টাচ করেছে। এ নিয়ে গিলক্রিস্ট বলেন, 'সাকিবের আউট নিয়ে সন্দেহ আছে। মনে হচ্ছিল বল ব্যাটে টাচ করেছে। আম্পায়ার বিভিন্নভাবে দেখে সিদ্ধান্ত দিয়েছে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে তাকে খুবই হতাশ দেখা গিয়েছে।'

বাংলাদেশ নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখেন বলে বিশ্বাস গিলক্রিস্টের। তবে তাদের ধারাবাহিকতার অভাব রয়েছে বলেও জানান সাবেক এই অজি উইকেটকিপার ব্যাটার।

গিলক্রিস্টের মতে, 'বাংলাদেশ তাদের দিনে বিশ্বের যেকোনো দলকে হারাতে পারে। সেই সামর্থ্য আছে। কিন্তু ধারাবাহিকতার অভাব রয়েছে। দুর্ভাগ্যও ছিল দলটার। কারণ বৃষ্টির বাধায় পড়তে হয়েছিল। ভারতের বিপক্ষে বৃষ্টি বাগড়া না বাধালে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। সব মিলিয়ে একেবারে খারাপ করেনি বাংলাদেশ।'