NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মা হওয়ার পর যা বললেন আলিয়া ভাট


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৮ এএম

>
মা হওয়ার পর যা বললেন আলিয়া ভাট

রবিবার (৬ নভেম্বর) কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। এদিন দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে কাপুর পরিবারে নতুন মানুষের আগমন ঘটে। তারপর থেকেই নেটদুনিয়ায় শুভেচ্ছায় ভাসছেন ‘রণলিয়া’। মা হওয়ার পর নিজের অনুভূতিও প্রকাশ করলেন মা আলিয়া।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিংহ-সিংহী ও তাদের শাবকের ছবি দিয়ে এই তারকা লেখেন, ‘আমাদের জীবনের সেরা খবরটা এল— আমাদের সন্তান এসেছে, সে যেন এক আশ্চর্য মেয়ে, সদ্য অভিভাবক হয়ে আমরা শুভেচ্ছার বন্যায় ভাসছি! সকলকে রণবীর-আলিয়ার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।’

অভিনেত্রীর এই পোস্টের নিচে শুভেচ্ছাবার্তার ঝড় নেমেছে। অক্ষয় কুমার থেকে শুরু করে সোনম কাপুর, আনুশকা শর্মা, অনন্যা পাণ্ডে, নেহা ধুপিয়া, কৃতি শ্যানন, মৌনী রায়ের মতো তারকারা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন মা হতে যাওয়ার ঘোষণা দেন আলিয়া ভাট। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। তার আগে ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান রণবীর-আলিয়া। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেন তারা। সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন দুজন।