NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

হারে শেষ বাংলাদেশের বিশ্বকাপ, সেমিতে পাকিস্তান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

হারে শেষ বাংলাদেশের বিশ্বকাপ, সেমিতে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের কাছে হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। অ্যাডিলেইডে আজ বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। অথচ আজকের ম্যাচে জিততে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করত টাইগাররা।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে ১১ বল হাতে রেখে।

 

এই জয়ের ফলে সেমিতে উঠেছে পাকিস্তান। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ৫৭ রান এনে দেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অথচ তাসকিনের বলে শূন্য রানেই ফিরতে পারতেন রিজওয়ান। তাঁর ক্যাচ ফেলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

 

২৫ রান করে বাবর ফিরেন। দলীয় ৬১ রানে আউট হন রিজওয়ানও (৩২)। এরপর মোহাম্মদ হারিসের ১৮ বলে ৩১ ও শান মাসুদের ১৪ বলে অপরাজিত ২৪ রানের ওপর ভর করে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন একটি করে উইকেট নেন।

এর আগে, নাজমুল হোসেন শান্তর ৫৪, আফিফ হোসেনের ২৪ ও সৌম্য সরকারের ২০ রানের ওপর ভর করে ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২২ রানে ৪ উইকেট পাওয়া শাহীন শাহ আফ্রিদি ম্যাচসেরা হন।