NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

সাকিব ব্যাট মাটি ছোঁয়নি, তিনি আউট ছিলেন না


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৪, ০৮:০৬ পিএম

>
সাকিব ব্যাট মাটি ছোঁয়নি, তিনি আউট ছিলেন না

ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হার ছাপিয়েও আলোচনায় ছিল বিরাট কোহলির ফেইক ফিল্ডিংয়ের ঘটনাটি। সে ঘটনাটি আম্পায়ারের চোখ এড়িয়ে গিয়েছিল রীতিমতো। পাকিস্তান ম্যাচেও আম্পায়ারের এক সিদ্ধান্ত গেল বাংলাদেশের বিপক্ষে। সাকিব আল হাসানের আউটে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তটি রীতিমতো আলোচনার জন্মই দিয়েছে আজ।

ঘটনাটা ঘটেছে ইনিংসের ১১তম ওভারে। সৌম্য সরকারের বিদায়ের পর মাঠে এসে প্রথম বলেই সাকিব খানিকটা বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন শাদাবকে। তবে তার গুগলিটা গিয়ে আঘাত হানে বাংলাদেশ অধিনায়কের প্যাডে। খানিকটা অপেক্ষা করে আঙুল তুলে দেন মাঠের আম্পায়ার।

সাকিব সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছিলেন। বলটা সাকিবের বুটে লেগেছিল। তবে আল্ট্রা এজে দেখাচ্ছিল একটা স্পাইক। 

তবে টিভি আম্পায়ারের কথা ছিল, সেই স্পাইকটা ব্যাটের মাটি ছোঁয়ার স্পাইক। যদিও ইমপ্যাক্ট ছিল তিন মিটারের বাইরে। সব মিলিয়ে সাকিবকে খানিকটা হতাশই দেখাচ্ছিল।

ফেরার আগে আম্পায়ারের সঙ্গে আবারও কথা বলেন তিনি। তবে কাজ হয়নি শেষমেশ। সাকিবকে ফিরতে হয় শূন্য রানেই।

সেই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে ইতোমধ্যেই। এতে যোগ দিয়েছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও। তার মতে, সাকিব আল হাসান নট আউটই ছিলেন তখন।

ব্যক্তিগত টুইটারে তিনি লেখেন, ‘সাকিবের ব্যাটটা মোটেও মাটি ছোঁয়নি। ব্যাটের ছায়ার দিকে মনোযোগ দিন। স্পাইক ছিল তখন। বলের ব্যাটে আঘাত করা ছাড়া অন্য কিছুই হতে পারে না। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার হলো।’